লতা
লতা [ latā ] বি. 1 যে-উদ্ভিদ অবলম্বনের জন্য অন্য কিছুকে জড়িয়ে বাড়ে, ব্রততী, বল্লরি; 2 (আল.) লতার প্রকৃতিযুক্ত বস্তু (দেহলতা, অসিলতা, আশালতা)। ☐ ক্রি. (বাং.) লতিয়ে ওঠা, লতানো। [সং. √ লত + অ + আ]। লতাকুঞ্জ বি. লতায় ঘেরা বাগান। লতাগৃহ বি. লতামণ্ডিত নিকুঞ্জ বা ঘর। লতানে, লতানিয়া বিণ. 1 লতার তুল্য; 2 লতার মতো প্রসারিত বা প্রসরণশীল। লতানো ক্রি. বি. লতার মতো প্রসারিত হওয়া (লতিয়ে উঠেছে)। ☐বিণ. উক্ত অর্থে। লতাপাতা বি. গাছের লতা ও পাতা; গাছ ও গাছের পাতা। লতাপাশ বি. লতা দিয়ে তৈরি জাল। লতাবিতান বি. লতাগৃহ, লতাকুঞ্জ। লতামণ্ডপ বি. লতাপল্লব দিয়ে রচিত মণ্ডপ, লতাগৃহ। লতায়িত বিণ....
লড়া
লড়া1 [ laḍ়ā1 ] বি. ক্রি. (গ্রা.) নড়া। ☐ বিণ. উক্ত অর্থে (লড়া মাছ)। [সং. √ লড্ + বাং. আ]। লড়া2 [ laḍ়ā2 ] ক্রি. বি. 1 ষুদ্ধ করা বা পরস্পর শক্তিপরীক্ষা করা (কার সঙ্গে লড়ব, লড়ে যাও)। [হি. √ লড়তু. সং. লড্]। লড়াই বি. যুদ্ধ; পরস্পর শক্তিপরীক্ষা। লড়াকু বিণ. যুদ্ধের বা প্রতিযোগিতায় বা বিবাদে উত্সাহী এবং সহজে পিছিয়ে যায় না এমন (লড়াকু মেজাজ)। লড়ানো ক্রি. বি. লড়াই করানো, লড়াই লাগিয়ে বা নামিয়ে দেওয়া। ☐ বিণ. উক্ত অর্থে। লড়ায়ে, লড়াইয়েবিণ. 1 লড়াইকারী, জঙ্গি; 2 যুদ্ধপ্রিয়। লড়ালড়ি বি. পরস্পর লড়াই; দৌড়াদৌড়ি। লড়িয়ে বিণ. লড়াইপ্রিয় বা লড়াইয়ে পটু।