লবণ
লবণ [ labaṇa ] বি. 1 ক্ষাররসযুক্ত রাসায়নিক পদার্থবিশেষ; 2 খাদ্যে স্বাদবৃদ্ধিকারক নোনা স্বাদের চূর্ণবিশেষ। ☐ বিণ. 1 ক্ষারযুক্ত; 2 লোনা (লবণজল)। [সং. √ লু + অন]। লবণপোড়া বিণ. অত্যধিক লবণ মিশানো হয়েছে এমন। লবণাক্ত বিণ. লবণমিশ্রিত; নোনা। লবণাম্বুধি বি. লবণসমুদ্র, নোনাজলযুক্ত সমুদ্র। লবণাম্বুরাশি বি. 1 লবণাক্ত জলরাশি; 2 সমুদ্র।