লম্ফ1, ল্যাম্প [ lampha1, lyāmpa ] বি. ক্ষুদ্র বাতিবিশেষ, কেরোসিন ডিবা। [ইং. lamp]। লম্ফ2 [ lampha2 ] বি. লাফ, উল্লম্ফন (লম্ফ দিয়ে গাছে চড়ে)। [সং. √ লম্ফ্ + অ]। লম্ফঝম্প বি. 1 লাফালাফি, লাফঝাঁপ; 2 (আল.) অতিশয় চঞ্চলতা বা আস্ফালন, অতিশয় হাঁকডাক। লম্ফন বি. লাফ; লাফ দেওয়া।