লাক্ষা

লাক্ষা [ lākṣā ] বি. 1 লাল বৃক্ষরসবিশেষ, গালা, জতু, জউ; 2 আলতা। [সং. > লক্ষ্ + অ + আ]। লাক্ষারস বি. লাক্ষাজাত তরল রং, আলতা।

লাউমাচা

লাউমাচা বি. লাউগাছ লতিয়ে বাড়ার জন্য যে-মাচা তৈরি করা হয়।

লাউডগা

লাউডগা বি. 1 লাউগাছ বা লাউশাকের আগা; 2 বিষহীন সবুজ সাপবিশেষ।

লাউ

লাউ [ lāu ] বি. কুমড়োজাতীয় সবুজ সবজিবিশেষ, কদু। [< সং. অলাবু]। লাউডগা বি. 1 লাউগাছ বা লাউশাকের আগা; 2 বিষহীন সবুজ সাপবিশেষ। লাউমাচা বি. লাউগাছ লতিয়ে বাড়ার জন্য যে-মাচা তৈরি করা হয়।

লাইব্রেরি

লাইব্রেরি [ lāibrēri ] বি. গ্রন্হাগার, পুস্তক-ভাণ্ডার [ইং. library]।

লহু

লহু1 [ lahu1 ] বি. (বর্ত. অপ্র.) রক্ত। [সং. লোহিত]। লহু2 [ lahu2 ] বিণ. (ব্রজ.) মৃদু (‘লহুলহু হাস’: বিদ্যা.)। [সং. লঘু]।

লাখ লাখ

লাখ লাখ বিণ. অসংখ্য (লাখ লাখ লোক)।

লাখপতি

লাখপতি বি. লক্ষাধিক টাকার মালিক।

লাখ

লাখ [ lākha ] বি. লক্ষ1 এর কথ্যরূপ, 100,000 সংখ্যা। [] বিণ. 1 এক লক্ষ-সংখ্যক; 2 (আল.) অগণিত, অসংখ্য। [সং. লক্ষ]। লাখ কথার এক কথা — বহু কথার মধ্যে সবচেয়ে মূল্যবান কথা, সার কথা। লাখপতি বি. লক্ষাধিক টাকার মালিক। লাখ লাখ বিণ. অসংখ্য (লাখ লাখ লোক)। লাখে, লাখে, লাখো লাখো বিণ. অসংখ্য।