লাগামছাড়া
লাগামছাড়া বিণ. 1 যথেচ্ছাচারী, অসংযত (লাগামছাড়া আচরণ); 2 নিয়ন্ত্রণের বহির্ভূত (লাগামঢছাড়া বাজারদর)।
লাগানো
লাগানো [ lāgānō ] ক্রি. বি. 1 সংযুক্ত করা (খামে টিকিট লাগানো, ঘরে আগুন লাগানো); 2 লিপ্ত বা লেপন করা (দেওয়ালে রং লাগানো, ফোঁড়ায় মলম লাগানো); 3 ছোঁয়ানো (গায়ে গা লাগানো); 4 সেবন করা, লাগতে দেওয়া (মাথায় রোদ লাগানো); 5 ভিড়ানো (তীরে নৌকা লাগানো); 6 রোপণ করা (গাছের চারা লাগানো); 7 নিযুক্ত করা (কাজে লাগানো; মনে লাগানো, পিছনে লোক লাগোনো); 8 প্রয়োগ করা (ঘা কতক লাগানো); 9 বাধিয়ে দেওয়া (ঝগড়া লাগিয়ে দিচ্ছে); 10 ব্যয় করা (সময় লাগানো); 11 মনে উত্পাদন করা, বোধ করানো (তাক লাগানো, ভয় লাগানো); 12 গোপনে বিরুদ্ধে বলা, চুকলি কাটা (আমার নামে লাগিয়েছে); 13 বন্ধ করা (দরজাটা...
লাগা
লাগা ক্রি. [ lāgā kri. ] বি. 1 যুক্ত বা লিপ্ত বা সংলগ্ন হওয়া (জুতোয় কাদা লাগা, ঘরে আগুন লাগা); 2 স্পর্শ করা (গায়ে বাতাস লাগা); 3 ভেড়া, ভিড়া (তীরে নৌকা লাগা); 4 থামা (ওইখানে গাড়ি লাগাও); 5 রত নিযুক্ত বা ব্যাপৃত হওয়া (কাজে লেগে যাও); 6 আরম্ভ হওয়া, ঘটা (গ্রহণ লাগা); 7 করতে থাকা (খেতে লাগল); 8 স্বাদবোধ হওয়া (মিষ্টি লাগছে); 9 অনুভূত হওয়া (ভালো লাগা, গরম লাগা); 10 ক্লেশবোধ বা যন্ত্রণাবোধ হওয়া (পায়ে বড়ো লাগছে); 11 যুক্তিযুক্ত হওয়া, খাপ খাওয়া, মানানো (কাজে গা লাগাছে না, শব্দটা ওখানে লাগবে না); 12 তুল্য হওয়া (মহাভারতের কাছে অন্য মহাকাব্য কি আর...