লান্চ

লাঞ্চ, লান্চ্ [ lāñca, lānc ] বি. দুপুরে প্রধান ভোজন, মধ্যাহ্নভোজন। [ইং. lunch]।

লাঞ্চ

লাঞ্চ, লান্চ্ [ lāñca, lānc ] বি. দুপুরে প্রধান ভোজন, মধ্যাহ্নভোজন। [ইং. lunch]।

লাজুক

লাজুক [ lājuka ] বিণ. 1 লজ্জাশীল; 2 সংকোচের জন্য লোকের সঙ্গে মিশতে বা সহজভাবে কথা বলতে পারে না এমন। [বাং. লাজ1 + উক]।

লাজাঞ্জলি

লাজাঞ্জলি বি. 1 মুঠো-ভরতি খই; 2 খই-ভরতি অঞ্জলি বা মুঠি।

লাজবর্ষণ

লাজবর্ষণ বি. শুভ অনুষ্ঠানে ইতস্তত খই ছড়ানো।

লাঙুলী

লাঙুলী (-লিন্), (চলিত) লাঙুলি বিণ. লেজবিশিষ্ট। ☐ বি. বাঁদর।

লাঙ্গুল

লাঙ্গুল [ lāṅgula ] বি. লাঙ্গুল -এর মার্জিত রূপ। [সং. √ লঙ্গ্ + উল]। লাঙুলী (-লিন্), (চলিত) লাঙুলি বিণ. লেজবিশিষ্ট। ☐ বি. বাঁদর।

লাঙলদড়ি

লাঙলদড়ি বি. যে দড়ি দিয়ে লাঙলের সঙ্গে মই বাঁধা হয়।

লাঙল চষা

লাঙল চষা ক্রি. বি. লাঙল দিয়ে জমি চাষ করা।