ল লাফা লাফা [ lāphā ] ক্রি. লাফ দেওয়া (লাফিয়ে যাওয়া)। [সং. লম্ফ + বাং. আ]। লাফানি বি. 1 লাফ, লাফ দেওয়া; 2 আস্ফালন; ছটফটানি। লাফানে বিণ. লাফায় এমন। লাফানো ক্রি. লাফ দেওয়া। ☐ বি. উক্ত অর্থে (এত লাফানো ভোলো নয়)।
ল লাথি লাথি [ lāthi ] বি. পদাঘাত, পা দিয়ে প্রহার বা আঘাত। [তু. হি. লাত]। লাথিখেকো বিণ. 1 লাথি খেতে অভ্যস্ত; 2 (আল.) অত্যন্ত হেয় বা হীন। লাথানো ক্রি. লাথি মারা (লাথিয়ে দূর করা)। ☐ বি. উক্ত অর্থে।
ল লাট্টু লাটিম, লাট্টু [ lāṭima, lāṭṭu ] বি. লোহার ছুঁচলো শলাকা বা আলযুক্ত কাঠের খেলনাবিশেষ যা দড়ি দিয়ে পাকিয়ে ঘোরাতে হয়। [হি. লট্টু-তু. সং. √ নট্]।