লেখমালা

লেখমালা বি. বিবিধ লিখিত বিষয়; লেখসমূহ।

লেখ

লেখ [ lēkha ] বি. লিখন, লিখিত বিষয় (তাম্রলেখ, অশোকের শিলালেখ)। [সং. √ লিখ্ + অ]। লেখমালা বি. বিবিধ লিখিত বিষয়; লেখসমূহ।

লেংটি

লেংটি [ lēṇṭi ] বি. ক্ষুদ্র ল্যাঙট। [ল্যাঙট দ্র]।

লেংড়া

লেংড়া [ lēṇḍ়ā ] ল্যাংড়া -র বানানভেদ।

লেংটা

লেংটা [ lēṇṭā ] ল্যাংটা -র বানানভেদ।

লোফা

লুফা, লোফা [ luphā, lōphā ] ক্রি. বি. 1 শূন্য থেকে পড়ন্ত কোনো বস্তুকে ভূমি স্পর্শ করার আগেই ধরে ফেলা (বলটা লুফে নিয়েছে); 2 (গৌণ অর্থে) আগ্রহ-সহকারে নেওয়া (খদ্দের এ-জিনিস লুফে নেবে, আমার প্রস্তাবটা সে লুফে নিল) [সং. √ লুপ্ + বাং. আ]। লোফালুফি বি. পরস্পরের প্রতি ছুড়ে দেওয়া ও লোফা।

লুফা

লুফা, লোফা [ luphā, lōphā ] ক্রি. বি. 1 শূন্য থেকে পড়ন্ত কোনো বস্তুকে ভূমি স্পর্শ করার আগেই ধরে ফেলা (বলটা লুফে নিয়েছে); 2 (গৌণ অর্থে) আগ্রহ-সহকারে নেওয়া (খদ্দের এ-জিনিস লুফে নেবে, আমার প্রস্তাবটা সে লুফে নিল) [সং. √ লুপ্ + বাং. আ]।

লুপ্তোদ্ধার

লুপ্তোদ্ধার বি. 1 হারানো বা গুপ্ত বস্তুর বা বিষয়ের আবিষ্কার; 2 বিনষ্ট বস্তুর বা বিষয়ের ধ্বংসাবশেষ উদ্ধার।

লুপ্তি

লুপ্তি বি. 1 লোপ, লোপপ্রাপ্তি; 2 বিনাশ, ধ্বংস; 3 আচ্ছন্নতা (চৈতন্যলুপ্তি); 4 অদৃশ্য হওয়া।

লুপ্তপ্রায়

লুপ্তপ্রায় বিণ. প্রায় লোপপ্রাপ্ত বা বিলীন বা বিনষ্ট।