রীত

রীত [ rīta ] বি. (আঞ্চ.) রীতি; ধরন, পদ্ধতি (‘তোমার ছুটি কে যে যোগায় জানিনে তার রীত’: রবীন্দ্র)। [সং. রীতি]।

রুজি

রুজি [ ruji ] বি. ১. জীবিকা; দৈনিক উপার্জন; ২. উদরান্ন। [হি. রোজী]। রুজিরোজগার বি. উপার্জন; জীবিকার্জন।

রুজ

রুজ [ ruja ] বি. ওষ্ঠাধর গণ্ডদেশ প্রভৃতি রঞ্জিত করার অঙ্গরাগ বা প্রসাধনবিশেষ। [ইং. rouge]।

রুচ্য

রুচ্য [ rucya ] বিণ. ১. রুচিকর; ২. ক্ষুধাজনক। [সং. রুচি + য]।

রোচা

রুচা, রোচা [ rucā, rōcā ] ক্রি. বি. রুচিকর হওয়া, ভালো লাগা (এ-খাবার তোমার রুচবে না, আমারও রোচে না)। [সং. √ রচ্ + বাং. আ]।

রুচা

রুচা, রোচা [ rucā, rōcā ] ক্রি. বি. রুচিকর হওয়া, ভালো লাগা (এ-খাবার তোমার রুচবে না, আমারও রোচে না)। [সং. √ রচ্ + বাং. আ]।

রুক্মিণী

রুক্মিণী [ rukmiṇī ] বি. দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের মহিষী। [সং. √ রুক্ম্ + ইন্ + ঈ]।

রিহার্সাল

রিহার্সাল [ rihārsāla ] বি. অভিনয়াদির মহড়া, তালিম। [ইং. rehearsal]।

রিস্টলেট

রিস্টলেট [ risṭa-lēṭa ] বি. হাতের অলংকারবিশেষ। [ইং. wristlet]।