র রুধির রুধির [ rudhira ] বি. রক্ত, শোণিত। [সং. √ রুধ্ + ইর]। রুধিররঞ্জিত, রুধিরাক্ত বিণ. রক্ত-মাখা, রক্তাক্ত (রুধিরাক্ত শরীরে)।
র রুদিত রুদিত [ rudita ] বিণ. ১. কেঁদেছে এমন; ২. কাঁদছে এমন, ক্রন্দনরত। ☐ বি. ক্রন্দন, রোদন। [সং. √ রুদ্ + ত]। স্ত্রী. রুদিতা।
র রুইদাস রুইদাস [ rui-dāsa ] বি. ১. চামার, চর্মকার, মুচি; ২. চামারজাতির আদিপুরুষরূপে পরিগণিত মহাপুরুষ। [হি. রয়দাস]।