রুহ

-রুহ [ -ruha ] (সমাসে উত্তরপদে) বিণ. জাত (মহীরুহ, তনুরুহ, সরোরুহ)। [সং. রুহ্ + অ]।

রুসুম

রুসুম [ rusuma ] বি. ১. আচার-আচরণ; ২. প্রথা; ৩. কায়দা-কানুন; ৪. শুল্ক বা মাশুল। [আ.]।

রুষা

রুষা [ ruṣā ] ক্রি. (কাব্যে) ক্রুদ্ধ হওয়া (‘রুষিয়া উঠিল’, ‘রুষিয়া কহিনু ‘যাও”: রবীন্দ্র)। [সং. √ রুষ্ + বাং. আ]।

রুশ

রুশ [ ruśa ] বি. রাশিয়ার অধিবাসী বা ভাষা। ☐ বিণ. রুশ জাতি বা রুশদেশসম্বন্ধীয়। [ইং. Russ]।

রুলি

রুলি [ ruli ] বি. বালাজাতীয় হাতের গহনাবিশেষ। [হি. রোলি]।

রুরু

রুরু [ ruru ] বি. কৃষ্ণসার, মৃগবিশেষ। [সং. √ রু + রু]।

রুমিমস্তকি

রুমিমস্তকি [ rumi-mastaki ] বি. বার্নিশের উপকরণবিশেষ। [ফা.]।

রুবাইয়াত

রুবাইয়াত [ rubāi-ẏāta ] বি. আরবি বা ফারসি ভাষায় রচিত চতুষ্পদী কবিতা বা কবিতাসমূহ। [আ. রুবাঈআত্]।

রুবি

রুবি [ rubi ] বি. মূল্যবান পাথরবিশেষ, রত্নবিশেষ, চুনি। [ইং. ruby]।

রুপিয়া

রুপিয়া [ rupiẏā ] বি. (কৌতু.) টাকা (ফুর্তি যে করবে, তা রুপিয়া কোথা থেকে আসবে?)। [হি. < ফা. রূপৈয়া]।