র রূপান্তর রূপান্তর [ rūpāntara ] বি. ১. ভিন্ন রূপ বা মূর্তি বা অবস্হা; ২. ভিন্ন আকৃতি ধারণ, ভিন্ন অবস্হা প্রাপ্তি। [সং. রূপ + অন্তর]। রূপান্তরিত বিণ. ভিন্ন মূর্তি ধারণ করেছে বা ভিন্ন অবস্হা লাভ করেছে এমন।
র রূপদস্তা রূপদস্তা [ rūpa-dastā ] বি. সীসা ও রাঙের মিশ্রধাতু, জার্মান সিলভার। [সং. রূপ্য > রূপ + বাং. দস্তা]।
র রূপদান রূপদান [ rūpa-dāna ] বি. রূপ বা আকৃতি দেওয়া (কুম্ভকার কর্তৃক প্রতিমাকে নব রূপদান)। [সং. রূপ + দান]।
র রূপহীন রূপহীন [ rūpa-hīna ] বিণ. (স্ত্রী.) ১. রূপ নেই এমন; ২. কুরূপা। [সং. রূপ + হীন + আ (স্ত্রী.)]।
র রূপক রূপক [ rūpaka ] বি. ১. উপমান ও উপমেয়ের অভেদ কল্পনামূলক অর্থালংকারবিশেষ; ২. যে দৃশ্যকাব্যে বা বর্ণনায় একজনের উপর অন্য কারও রূপের বা প্রকৃতির আরোপ হয়; ৩. নাটক; ৪. (বিরল) রৌপ্যমুদ্রা। [সং. √ রূপ + ণিচ্ + অক]।
র রূপকথা রূপকথা [ rūpa-kathā ] বি. ১. ছেলে-ভুলানো অবাস্তব কল্পনামূলক কাহিনি; ২. অবাস্তব কাল্পনিক কাহিনি। [সং. উপকথা]।