রূপ্য

রূপ্য [ rūpya ] বি. রুপো, রজত। [সং. রূপ + য]।

রূপোন্মাদ

রূপোন্মাদ বি. রূপদর্শনের ফলে উন্মত্ততা বা ব্যাকুলতা।

রূপোন্মত্ত

রূপোন্মত্ত [ rūpōnmatta ] বিণ. রূপ দেখে উন্মত্ত বা ব্যাকুল। [সং. রূপ + উন্মত্ত]। রূপোন্মাদ বি. রূপদর্শনের ফলে উন্মত্ততা বা ব্যাকুলতা।

রূপিত

রূপিত [ rūpita ] বিণ. ১. রূপযুক্ত; ২. বর্ণিত। [সং. √ রূপ্ + ত]।

রূপি

রূপি [ rūpi ] বি. লালমুখো বাঁদরবিশেষ। [সং. রূপ + বাং. ই]।

রেকাব

রেকাব১ [ rēkāba১ ] বি. ঘোড়ার দুই পাশে জিন-সংলগ্ন অশ্বারোহীর পা-দান। [আ. রিকাব্]। রেকাব২., রেকাবি [ rēkāba, rēkābi ] বি. ক্ষুদ্র থালা, ডিশ। [ফা. রকাবি]।

রূপসি

রূপসি [ rūpasi ] বিণ. (স্ত্রী.) রূপবতী, সুন্দরী। [সং. রূপীয়সী]।

রূপণ

রূপণ [ rūpaṇa ] বি. ১. বর্ণন; ২. নিরূপণ; ৩. অভিনয়। [সং. > রূপ্ + ণিচ্ + অন]।

রূপটান

রূপটান [ rūpa-ṭāna ] বি. প্রসাধনের প্রলেপবিশেষ। [দেশি]।

রূপাভাব

রূপাভাব [ rūpābhāba ] বি. রূপের অভাব, রূপহীনতা, সৌন্দর্যহীনতা। [সং. রূপ + অভাব]।