র রেয়াত রেয়াত [ rēẏāta ] বি. ১. অব্যাহতিদান, রেহাই (অন্যায় করলে রেয়াত নেই); ২. খাতির; ৩. অনুগ্রহ। [আ. রিআয়ত্]।
র রেফ্রিজারেটার রেফ্রিজারেটার [ rēphri-jārē-ṭāra ] বি. শীতক বা হিমায়ক যন্ত্র; খাদ্যবস্তু ওষুধ ইত্যাদি শীতল রাখার যন্ত্রবিশেষ। [ইং. refrigerator]।
র রেফারি রেফারি [ rēphāri ] বি. ১. ফুটবল হকি প্রভৃতি খেলায় বিচারক; ২. কোনো বিতর্কিত বিষয়ে মধ্যস্হ। [ইং. referee]।
র রেডার রেডার [ rēḍāra ] বি. তাড়িতচুম্বকীয় তরঙ্গের দ্বারা দূরগত বিমান ইত্যাদির দিক অবস্হান প্রভৃতি নির্ণয়ের পদ্ধতি বিশেষ। [ইং. radar]।
র রেট রেট [ rēṭa ] বি. ১. দর (কম রেটে বিক্রি); ২. হার (পাশের রেট); ৩. দস্তুর, রেওয়াজ (আজকালকার রেট)। [ইং. rate]।