র রোখ রোখ [ rōkha ] বি. ১. জেদ, ঝোঁক (রোখ চাপা); ২. তেজ (আপন রোখে, মনের রোখে); ৩. বাড় (গাছের রোখ)। [< সং. রোষ]।
র রৈখিক রৈখিক [ raikhika ] বিণ. ১. রেখা-সম্বন্ধীয়; ২. রেখা দ্বারা রচিত (রৈখিক চিত্র)। [সং. রেখা + ইক]।
র রেহাই রেহাই [ rēhāi ] বি. ১. নিষ্কৃতি, অব্যাহতি (হাঙ্গামা বা বিপদ থেকে রেহাই পাওয়া); ২. ছাড় (সুদের রেহাই)। [ফা. রিহাঈ]।
র রেসালা রেসালা [ rēsālā ] বি. ১. অশ্বারোহী সৈন্য; ২. (বাং.) বিবাহাদিতে শোভাযাত্রায় অংশগ্রহণকারী। [আ. রিসালা]।
র রেস রেস [ rēsa ] বি. ১. দৌড়-প্রতিযোগিতা; ২. (প্রধানত বাজি ধরে) ঘোড়দৌড় (রেসের ঘোড়া); ৩. প্রতিযোগিতা। [ইং. race]।