রীতিনীতি

রীতিনীতি বি. 1 আচার-ব্যবহার; 2 প্রথা; 3 মতবাদ।

রীতি

রীতি [ rīti ] বি. 1 প্রণালী, পদ্ধতি (চিকিত্সার রীতি); 2 প্রথা, ধারা, দস্তুর (সমাজের রীতি); 3 প্রকৃতি, স্বভাব, আচরণ (এ তোমার কেমন রীতি?); 4 রচনাপ্রণালী (গদ্যরীতি); 5 গতিক, ধরন। [সং. √ রী + তি]। রীতিনীতি বি. 1 আচার-ব্যবহার; 2 প্রথা; 3 মতবাদ। রীতিবিরুদ্ধ বিণ. প্রথার সঙ্গে বিরোধ বা অমিল আছে এমন, প্রথাবিরুদ্ধ। রীতিমতো ক্রি-বিণ. যথারীতি, রীতি অনুসারে (রীতিমতো খেয়েছে)। ☐ বিণ-বিণ. ভালোরকম, অতিশয় (রীতিমতো ক্লান্ত, রীতিমতো অভদ্র, রীতিমতো পাগল)। রীতিসম্মত বিণ. রীতি অনুযায়ী, রীতি বা প্রথার সঙ্গে সংগতি আছে এমন। রীতিসিদ্ধ বিণ. প্রথার সঙ্গে সংগতি আছে এমন।

রাহুর দশা

রাহুর দশা (জ্যোতিষ.) অতি কষ্টকর ও সংকটময় অবস্হা।

রাহুগ্রস্ত

রাহুগ্রস্ত বিণ. 1 রাহু কর্তৃক গ্রসিত; 2 (আল.) দুর্ভাগ্যগ্রস্ত; 3 অসত্ বা সর্বনাশা ব্যক্তির পাল্লায় পড়েছে এমন।

রাহু

রাহু [ rāhu ] বি. (জ্যোতিষ.) 1 অষ্টম গ্রহ, গ্রহণকালে যা সূর্য বা চন্দ্রকে গ্রাস করে (আধুনিক বিজ্ঞানে এটি গ্রহ বলে গণ্য নয়); 2 পৌরাণিক অসুরবিশেষের ছিন্ন মুণ্ড; 3 (আল.) শত্রু, সর্বনাশকারী বা ক্ষতিকারক ব্যক্তি (তুমিই আমার জীবনের রাহু)। [সং. √ রহ্ + উ]। রাহুগ্রস্ত বিণ. 1 রাহু কর্তৃক গ্রসিত; 2 (আল.) দুর্ভাগ্যগ্রস্ত; 3 অসত্ বা সর্বনাশা ব্যক্তির পাল্লায় পড়েছে এমন। রাহুর দশা (জ্যোতিষ.) অতি কষ্টকর ও সংকটময় অবস্হা।

রাসলীলা

রাসযাত্রা, রাসলীলা বি. রাস, রাস উত্সব।

রাসমণ্ডল

রাসমণ্ডপ, রাসমণ্ডল বি. রাধাকৃষ্ণের রাসনৃত্যের স্হান বা তদনুকরণে নির্মিত মণ্ডপ।

রীতিসম্মত

রীতিসম্মত বিণ. রীতি অনুযায়ী, রীতি বা প্রথার সঙ্গে সংগতি আছে এমন।

রাষ্ট্রসঙ্ঘ

রাষ্ট্রসংঘ, রাষ্ট্রসঙ্ঘ বি. বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার জন্য গঠিত স্বাধীন রাষ্ট্রসমূহের সংস্হাবিশেষ, UNO.