রোল

রোল১ [ rōla ] বি. অব্যক্ত শব্দ; শোরগোল, চিত্কার (হাসি কান্নার রোল, কলরোল)। [হি. রোর]। রোল২ [ rōla ] বি. নামের ক্রমিক তালিকা। [ইং. roll]। রোলনম্বর বি. নামের ক্রমিক নম্বর বা সংখ্যা। রোল৩ [ rōla ] বি. ডিম মাংস বা সবজির পুর দেওয়া পাটিসাপটার মতো মুড়ে তেল বা ঘিয়ে ভেজে তৈরি ময়দার খাবারবিশেষ। [ইং. roll (মোড়া অর্থে)]।

রোলার

রোলার [ rōlāra ] বি. ১. চাপা দিয়ে রাস্তা প্রভৃতি সমতল করার জন্য এক প্রকার ভারী যন্ত্র বা এন্জিন; ২. গম ইত্যাদি পেষাই করার কলবিশেষ (রোলার আটা)। [ইং. roller]।

রোসো

রোসো [ rōsō ] অনু-ক্রি. অপেক্ষা করো, থামো। [বাং. √ রহা দ্র]।

রোস্ট

রোস্ট [ rōsṭa ] বি. মাংসাদি ঝলসিয়ে বা শুকনো করে ভেজে প্রস্তুত ব্যঞ্জনবিশেষ। [ইং. roast]।

রোহিতাশ্ব

রোহিতাশ্ব [ rōhitāśba ] বি. ১. পৌরাণিক রাজা হরিশ্চন্দ্রের পুত্র; ২. অগ্নি। [সং. রোহিত + অশ্ব]।

রৌরব

রৌরব [ rauraba ] বি. ভীষণ পাপীদের জন্য নির্দিষ্ট নরক। [সং. রুরু + অ]।

রৌশন

রৌশন [ rauśana ] বিণ. রোশনাইযুক্ত, উজ্জল; আলোকোজ্জ্বল। [ফা. রওশন]।

রোমীয়

রোমীয় [ rōmīẏa ] বিণ. ১. রোমদেশীয়; ২. রোমের অধিবাসী। [ইং. Rome + সং. ঈয়]।

রোমক

রোমক [ rōmaka ] বি. (বিরল) রোমনগর, Rome. ☐ বিণ. ১. রোমসম্বন্ধীয় (রোমক স্হাপত্য); ২. রোমের অধিবাসী; ৩. জ্যোতিষ শাস্ত্রের শাখাবিশেষ-সংক্রান্ত (রোমক সিদ্ধান্ত)। [অর্বাচীন সং.]।

রোবট

রোবট [ rōbaṭa ] বি. ১. মানুষের মতো দেখতে এমন যন্ত্র; ২. মানুষের মতো সব কাজ করতে পারে এমন যন্ত্র; ৩. (আল.) যান্ত্রিকভাবে কাজ করে এমন মানুষ। [ইং. robot]।