র রোরুদ্যমান রোরুদ্যমান [ rōrudya-māna ] বিণ. ১. অবিরাম বা উচ্চকণ্ঠে ক্রন্দনরত; ২. (বাং.) ক্রন্দনরত। [সং. √ রুদ্ + যঙ্ + শানচ্]। স্ত্রী. রোরুদ্যমানা।
র রোয়া রোয়া১ [ rōẏā ] ক্রি. রুয়া -র চলিত রূপ। ☐ বিণ. রোপণ করা বা পোঁতা হয়েছে এমন (রোয়া গাছ, রোয়া ধান)। রোয়া২ [ rōẏā ] ক্রি. (আঞ্চ. ব্রজ. ও কাব্যে) কাঁদা। [হি. রোনা]। রোয়া৩ [ rōẏā ] বি. (আঞ্চ.) কোয়া, কোষ। [দেশি]।
র রোয়েদাদ রোয়েদাদ [ rōẏē-dāda ] বি. ভাগবাটোয়ারা করে যার-যার অংশ দেওয়া বা তত্সম্পর্কে নির্দেশ। [ফা. রুএদাদ্]।
র রোশনচৌকি রোশনচৌকি [ rōśana-cauki ] বি. সানাই ঢোল কাঁসি ইত্যাদি বাদ্যযন্ত্র সহযোগে ঐক্যতানবাদ্য। [ফা. রওশন + বাং. চৌকি]।