রোগী

রোগী [ rōgī ] (-গিন্) বিণ. ব্যাধিগ্রস্ত, পীড়িত। ☐ বি. পীড়িত ব্যক্তি। [সং. রোগ + ইন্]। স্ত্রী. রোগিণী।

রোধন

রোধন বি. বাধাদান, রুদ্ধ করা। ☐ বিণ. রোধকারী।

রোজ রোজ

রোজ রোজ ক্রি-বিণ প্রত্যহ, প্রতিদিন, নিত্য।

রোজকার

রোজকার বিণ. প্রতিদিনের (এ তো আমার রোজকার কাজ)।

রোজ

রোজ [ rōja ] বি. ১. তারিখ (সাতই রোজ); ২. দিন (তিন রোজ); ৩. দৈনিক মজুরি (দু-টাকা রোজে কাজ); ৪. দৈনিক জোগান (দুধ রোজ করা)। ☐ ক্রি-বিণ. প্রতিদিন (রোজ সকালে বেড়াতে যায়)। [ফা. রোজ্]। রোজকার বিণ. প্রতিদিনের (এ তো আমার রোজকার কাজ)। রোজ রোজ ক্রি-বিণ প্রত্যহ, প্রতিদিন, নিত্য। রোজ কেয়ামত বি. ইসলাম-শাস্ত্রানুযায়ী মৃতদের শেষবিচারের দিন।

রোধ্য

রোধ্য [ rōdhya ] বিণ. ১. রোধ করা যায় বা করা উচিত এমন; ২. রোধ করতে হবে এমন। [স. √ রুধ্ + য]।

রোমাবলি

রোমাবলি, লোমাবলি [ rōmābali, lōmābali ] বি. ১. রোমরাজি, রোমসমূহ; ২. নাভির ঊর্ধ্বভাগ পর্যন্ত প্রসারিত উদরের লোমশ্রেণি। [সং. রোমন্ লোমন্ + আবলি]।

রোমান ক্যাথলিক

রোমান ক্যাথলিক বি. পোপকে সর্বোচ্চ যাজক এবং অভ্রান্ত বলে মানে এমন খ্রিস্টান ধর্মসম্প্রদায়বিশেষ।

রোমান

রোমান [ rōmāna ] বি. বিণ. রোমের অধিবাসী বা রোম নগরী সম্বন্ধীয়। [ইং Roman। রোমান ক্যাথলিক বি. পোপকে সর্বোচ্চ যাজক এবং অভ্রান্ত বলে মানে এমন খ্রিস্টান ধর্মসম্প্রদায়বিশেষ।