রোমাঞ্চকর

রোমাঞ্চকর বিণ. রোমাঞ্চজনক, শিহরণ জাগায় এমন, লোমহর্ষক।

রোমাঞ্চ

রোমাঞ্চ [ rōmāñca ] বি. উত্তেজনা ভয় বিস্ময়াদিহেতু দেহের লোম খাড়া হওয়া, গায়ে কাঁটা দেওয়া, শিহরণ, রোমহর্ষ, পুলক। [সং. রোমন্ + √ অন্চ্ + অ]। রোমাঞ্চকর বিণ. রোমাঞ্চজনক, শিহরণ জাগায় এমন, লোমহর্ষক। রোমাঞ্চিত বিণ. রোমাঞ্চযুক্ত, পুলকিত (দেহ রোমাঞ্চিত হওয়া)। স্ত্রী. রোমাঞ্চিতা।

রোমোদ্ভেদ

রোমোদ্গম, রোমোদ্ভেদ [ rōmōdgama, rōmōdbhēda ] বি. ১. লোম গজানো; ২. লোমহর্ষ। [সং. রোমন্ + উদগম, উদ্ভেদ]।

রোধ

রোধ [ rōdha ] বি. ১. বাধা (গতিরোধ, শ্বাসরোধ, অশ্রুরোধ); ২. অবরোধ; ৩. বাধাদান (আক্রমণ রোধ করা)। [সং. √ রুধ্ + অ]। রোধক বিণ. রোধকারী। রোধন বি. বাধাদান, রুদ্ধ করা। ☐ বিণ. রোধকারী।

রোজ কেয়ামত

রোজ কেয়ামত বি. ইসলাম-শাস্ত্রানুযায়ী মৃতদের শেষবিচারের দিন।

রোজনামচা

রোজনামচা, রোজনামা [ rōja-nāmacā, rōja-nāmā ] বি. ১. দৈনিক বিবরণের বই; ২. দৈনিক বিবরণ, দিনলিপি। [ফা. রোজনামচা, রোজনামহ্]।

রোগাটে

রোগাটে বিণ. ক্ষীণকায়; কৃশ (রোগাটে চেহারা)।

রোগা

রোগা [ rōgā ] বিণ. ১. ব্যাধিগ্রস্ত, অসুস্হ; ২. কৃশকায়; ক্ষীণদেহ; ৩. দুর্বল। [সং. রোগ + বাং. আ]। রোগাটে বিণ. ক্ষীণকায়; কৃশ (রোগাটে চেহারা)। রোগাপটকা বিণ. কৃশ ও দুর্বল।