র রোমোদ্গম রোমোদ্গম, রোমোদ্ভেদ [ rōmōdgama, rōmōdbhēda ] বি. ১. লোম গজানো; ২. লোমহর্ষ। [সং. রোমন্ + উদগম, উদ্ভেদ]।
র রোমন্হন রোমন্হ, রোমন্হন [ rōmanha, rōmanhana ] বি. ১. গিলিত বস্তু উদ্গার করে পুনরায় চিবানো, চর্বিতচর্বণ, জাবর কাটা; ২. (আল.) পুরোনো কথা ভাবা (স্মৃতি রোমন্হন)। [সং. রোগ + √ মন্হ্ + অ, অন]। রোমন্হক, রোমন্হিক বি. রোমন্হনকারী পশু অর্থাত্ গবাদি পশু।
র রোমন্হ রোমন্হ, রোমন্হন [ rōmanha, rōmanhana ] বি. ১. গিলিত বস্তু উদ্গার করে পুনরায় চিবানো, চর্বিতচর্বণ, জাবর কাটা; ২. (আল.) পুরোনো কথা ভাবা (স্মৃতি রোমন্হন)। [সং. রোগ + √ মন্হ্ + অ, অন]। রোমন্হক, রোমন্হিক বি. রোমন্হনকারী পশু অর্থাত্ গবাদি পশু।
র রোজনামা রোজনামচা, রোজনামা [ rōja-nāmacā, rōja-nāmā ] বি. ১. দৈনিক বিবরণের বই; ২. দৈনিক বিবরণ, দিনলিপি। [ফা. রোজনামচা, রোজনামহ্]।