রক্ষণ

রক্ষণ [ rakṣaṇa ] বি. রক্ষা বা রক্ষা করা (রক্ষণ ও আক্রমণে সমান দক্ষ)। ☐ বিণ. রক্ষক (‘রাক্ষসকুলরক্ষণ’: মধু.)। [সং. √ রক্ষ্ + অন। রক্ষক বিণ. বি. ১. যে রক্ষা করে, রক্ষাকর্তা (ধর্মরক্ষক); ২. তত্ত্বাবধায়ক (উদ্যানরক্ষক); ৩. প্রহরী (দ্বাররক্ষক); ৪. ত্রাণকর্তা। স্ত্রী. রক্ষিকা। রক্ষকতা বি. রক্ষণশীল মনোভাব। রক্ষণশীল বিণ. পুরাতনকে রক্ষা করার বা টিকিয়ে রাখার পক্ষপাতী এবং নূতনের বিরোধী, প্রাচীনপন্হী, conservative. বি.রক্ষণশীলতা। রক্ষণাবেক্ষণ বি. তত্বাবধান ও রক্ষা, সযত্নে রক্ষা। রক্ষণীয় বিণ. রক্ষা করার যোগ্য।

রক্ষপুরী

রক্ষপুরী বি. রাক্ষসদের বাসস্হান; লঙ্কা।

রক্ষকুল

রক্ষকুল বি. রাক্ষসবংশ (রক্ষকুলে জন্ম)।

রক্ষ

রক্ষ১ [ rakṣa ] (-ক্ষস্) বি. রক্ষা; নিস্কৃতি। ☐ বিণ. রক্ষাকারী। [সং. √ রক্ষ্ + অ]। রক্ষ২ [ rakṣa ] (-ক্ষস্) বি. রাক্ষস (যক্ষরক্ষ)। [সং. √ রক্ষ্ + অস্]। রক্ষকুল বি. রাক্ষসবংশ (রক্ষকুলে জন্ম)। রক্ষপুরী বি. রাক্ষসদের বাসস্হান; লঙ্কা।

রকমারি

রকমারি বিণ. নানা রকমের, নানান; বিভিন্ন (রকমারি খেলনা)।

রকমসকম

রকমসকম বি. ভাবভঙ্গি হাবভাব চালচলন।

রকমফের

রকমফের বি. ১. অবস্হান্তর, ভিন্ন অবস্হা (টাকা পেলেও তার অবস্হার রকমফের হবে না); ২. তফাত, পার্থক্য, তারতম্য; ৩. প্রকারভেদ (খাবারের রকমফের হলে মুখে রুচি আসবে)।

রকম

রকম [ rakama ] বি. ১. প্রকার (নানারকম জিনিস); ২. ধরন, রীতি (কীরকম বই?); ৩. হাবভাব (ছেলেটার রকমটা দেখলে?)। ☐ বিণ. প্রায় (চার আনা রকম সম্পত্তি)। [আ. রক্ম্]। রকমফের বি. ১. অবস্হান্তর, ভিন্ন অবস্হা (টাকা পেলেও তার অবস্হার রকমফের হবে না); ২. তফাত, পার্থক্য, তারতম্য; ৩. প্রকারভেদ (খাবারের রকমফের হলে মুখে রুচি আসবে)। রকমসকম বি. ভাবভঙ্গি হাবভাব চালচলন। রকমারি বিণ. নানা রকমের, নানান; বিভিন্ন (রকমারি খেলনা)।