রক্ষাকালী

রক্ষাকালী বি. রোগ মহামারী দুর্ভিক্ষ প্রভৃতি থেকে পরিত্রাণলাভের জন্য যে-কালীমূর্তির উপাসনা করা হয়।

রক্ষক

রক্ষক বিণ. বি. ১. যে রক্ষা করে, রক্ষাকর্তা (ধর্মরক্ষক); ২. তত্ত্বাবধায়ক (উদ্যানরক্ষক); ৩. প্রহরী (দ্বাররক্ষক); ৪. ত্রাণকর্তা। স্ত্রী. রক্ষিকা।

রক্ষাকবচ

রক্ষাকবচ বি. ১. বিপদ এড়ানোর জন্য ধারনীয় মন্ত্রপূত কবচ; ২. (আল.) অপেক্ষাকৃত দুর্বল শ্রেণির রক্ষাকল্পে সরকার কর্তৃক নির্দিষ্ট বিধিব্যবস্হা, safeguard.

রক্ষা

রক্ষা [ rakṣā ] বি. ১. উদ্ধার, পরিত্রাণ (‘বিপদে মোরে রক্ষা কর’: রবীন্দ্র); ২. অব্যাহতি, নিষ্কৃতি, নিস্তার, বাঁচোয়া (টাকা ছিল তাই রক্ষা); ৩. নষ্ট হতে না দেওয়া, সংরক্ষণ (সম্পত্তিরক্ষা, স্বাস্হ্যরক্ষা, সম্মানরক্ষা); ৪. পালন (প্রতিজ্ঞারক্ষা, নিয়মরক্ষা); ৫. তত্বাবধান (উদ্যানরক্ষা) ৬. প্রহরা, পাহারা (দ্বাররক্ষা); ৭. প্রতিরক্ষা (দুর্গরক্ষা)। ☐ ক্রি. (কাব্যে) রক্ষা করা (‘কে রক্ষিবে তোরে’: মধু.)। [সং. √ রক্ষ্ + অ + আ]। রক্ষাকবচ বি. ১. বিপদ এড়ানোর জন্য ধারনীয় মন্ত্রপূত কবচ; ২. (আল.) অপেক্ষাকৃত দুর্বল শ্রেণির রক্ষাকল্পে সরকার কর্তৃক নির্দিষ্ট বিধিব্যবস্হা, safeguard. রক্ষাকর্তা বি. বিণ. রক্ষাকারী। রক্ষাকালী বি. রোগ মহামারী দুর্ভিক্ষ প্রভৃতি থেকে পরিত্রাণলাভের জন্য যে-কালীমূর্তির উপাসনা করা হয়। রক্ষাবন্ধন বি....

রক্ষণশীল

রক্ষণশীল বিণ. পুরাতনকে রক্ষা করার বা টিকিয়ে রাখার পক্ষপাতী এবং নূতনের বিরোধী, প্রাচীনপন্হী, conservative. বি.রক্ষণশীলতা।