রঙঢঙ

রংঢং, (বর্জি.) রঙঢঙ বি. হাস্যপরিহাস।

রংঢং

রংঢং, (বর্জি.) রঙঢঙ বি. হাস্যপরিহাস।

রঙ্গ

রঙ্গ১ [ raṅga ] বি. ১. রং-এর প্রাচীন রূপ; ২. রঞ্জকদ্রব্য; ৩. নৃত্যগীতাভিনয় (রঙ্গমঞ্চ); ৪. ক্রীড়াপ্রতিযোগীতা, দ্বন্দ্ব, যুদ্ধ (রঙ্গভূমি); ৫. লীলায়িত হাবভাব বা ভঙ্গি, লীলা; ৬. ভঙ্গি, ধরন; ৭. নাট্যশালা; ৮. রণভূমি; ৯. (বিরল) দস্তা; ১০. রাং। [সং. √ রঞ্জ্ + অ]। রঙ্গভূমি বি. ১. রণস্হল; ২. ক্রীড়াপ্রতিযোগিতার স্হান; ৩. মল্লভূমি, কুস্তির আখড়া; ৪. নাট্যশালা। রঙ্গমঞ্চ বি. যে মঞ্চের উপর অভিনয় করা হয়, স্টেজ। রঙ্গশালা বি. অভিনয়গৃহ, থিয়েটার। রঙ্গস্হল-রঙ্গভূমি -র অনুরূপ। রঙ্গালয় বি. নাট্যশালা, থিয়েটার। রঙ্গ২ [ raṅga ] বি. ১. কৌতুক (‘যাঁর নানা রঙের রঙ্গ, মোরা তাঁরি রসের রঙ্গী’: রবীন্দ্র); ২. তামাশা, পরিহাস, ঠাট্টা (রঙ্গ করা); ৩. রগড়, মজা...

রঙ্গভূমি

রঙ্গভূমি বি. ১. রণস্হল; ২. ক্রীড়াপ্রতিযোগিতার স্হান; ৩. মল্লভূমি, কুস্তির আখড়া; ৪. নাট্যশালা।

রঙ্গরঙ্গী

রঙ্গরঙ্গী (-ঙ্গীন্) বিণ. রঙ্গরঙ্গিণী -র পুংলিঙ্গ।

রগড়িয়া

রগুড়ে, (অপ্র.) রগড়িয়া বিণ. রঙ্গপ্রিয়, কৌতুক করতে জানে বা ভালোবাসে এমন।

রঙ্গপ্রিয়

রঙ্গপ্রিয় বিণ. কৌতুকপ্রিয়, হাস্যপরিহাস করতে ভালোবাসে এমন। বি.রঙ্গপ্রিয়তা।