রঘু
রঘু [ raghu ] বি. পুরাণে বর্ণিত সূর্যবংশের বিখ্যাত রাজা এবং রামচন্দ্রের প্রপিতামহ। [সং. লন্ঘ্ + উ, ল = র, ন্ ইত্]। রঘুকুল বি. রঘুর বংশ। রঘুকুলতিলক বি. রঘুবংশের শ্রেষ্ঠ ব্যক্তি অর্থাত্ রামচন্দ্র। রঘুকুলপতি, রঘুনন্দন, রঘুপতি, রঘুবর, রঘুমণি বি. রামচন্দ্র। রঘুবংশ বি. ১. রঘুর কুল বা বংশ; ২. মহাকবি কালিদাসের প্রসিদ্ধ কাব্যবিশেষ।