রজত

রজত [ rajata ] বি. রুপো। ☐ বিণ. সাদা, শ্বেতকায় (রজতগিরি, রজতকান্তি)। [সং. √ রঞ্জ্ + অত]। রজতকান্তি বি. বিণ. ১. রূপোর মতো শুভ্র বা সুন্দর; ২. সাদা। ☐ বি. ১. রুপোর মতো সৌন্দর্য; ২. অতিশয় শুভ্র বর্ণ। রজতগিরি বি. (শুভ্র তুষারে আবৃত বলে) কৈলাসপর্বত। রজতজয়ন্তী বি. কোনো সংস্হা বা প্রতিষ্ঠানের পঁচিশ বত্সর পূর্তি উপলক্ষ্যে উত্সব। রজতদ্যুতি বি. রুপোর শুভ্র উজ্জলতা। রজতবর্ণ বি. রুপোর মতো সাদা রং। ☐ বিণ. রুপোর মতো উজ্জ্বল শুভ্র বর্ণবিশিষ্ট। রজতরেখা বি. সাদা দাগ, রুপালি দাগ (‘জ্যোত্স্নার রজতরেখা’: রবীন্দ্র)।

রজোদর্শন

রজোদর্শন বি. স্ত্রীলোকের প্রথম ঋতুস্রাব।

রগড়া

রগড়া [ ragaḍ়ā ] ক্রি. রগড়ানো। ☐ বি. পেষণ, মর্দন। [রগড়১ দ্র তু. হি. রগড়ানা] রগড়ানি বি. ঘষাঘষি। রগড়ানো ক্রি. বি. পেষণ বা মর্দন বা ঘর্ষণ করা। ☐ বিণ. উক্ত সব অর্থে। রগড়ারগড়ি বি. ১. পরস্পর বা ক্রমাগত রগড়ানি, ঘষাঘষি; ২. (আল.) বহু বোঝাপড়া; ৩. (আল.) দর-কষাকষি; ৪. বহুল ব্যবহার (রগড়ারগড়িতে জামাকাপড় নষ্ট হয়ে গেছে); ৫. একই বিষয়ের অত্যধিক আলোচনা।

রঘুমণি

রঘুকুলপতি, রঘুনন্দন, রঘুপতি, রঘুবর, রঘুমণি বি. রামচন্দ্র।

রঘুবর

রঘুকুলপতি, রঘুনন্দন, রঘুপতি, রঘুবর, রঘুমণি বি. রামচন্দ্র।

রঘুপতি

রঘুকুলপতি, রঘুনন্দন, রঘুপতি, রঘুবর, রঘুমণি বি. রামচন্দ্র।

রঘুনন্দন

রঘুকুলপতি, রঘুনন্দন, রঘুপতি, রঘুবর, রঘুমণি বি. রামচন্দ্র।