রজতবর্ণ

রজতবর্ণ বি. রুপোর মতো সাদা রং। ☐ বিণ. রুপোর মতো উজ্জ্বল শুভ্র বর্ণবিশিষ্ট।

রচনাপদ্ধতি

রচনাকৌশল, রচনাপ্রণালী, রচনাপদ্ধতি বি. নির্মানের রীতি প্রবন্ধাদি লেখার ধারা বা উপায়।

রচনাপ্রণালী

রচনাকৌশল, রচনাপ্রণালী, রচনাপদ্ধতি বি. নির্মানের রীতি প্রবন্ধাদি লেখার ধারা বা উপায়।

রজঃ

রজ, রজঃ [ raja, rajḥ ] (-জস্) বি. ১. ধূলা (পদরজ); ২. পরাগ, পুস্পরেণু (পুষ্পরজ); ৩. যৌবনপ্রাপ্ত স্ত্রীলোকের মাসিক রক্তস্রাব বা ঋতু (রজোদর্শন); ৪. (দর্শনে) সত্ব-রজঃ তমঃ প্রকৃতির এই তিন গুণের মধ্যমটি (রজোগুণ)। [সং. √ রঞ্জ্ + অস্]। রজঃকণা বি. ধূলিকণা। রজস্বলা বিণ. (স্ত্রী.) ঋতুমতী। রজোদর্শন বি. স্ত্রীলোকের প্রথম ঋতুস্রাব।

রগড়ারগড়ি

রগড়ারগড়ি বি. ১. পরস্পর বা ক্রমাগত রগড়ানি, ঘষাঘষি; ২. (আল.) বহু বোঝাপড়া; ৩. (আল.) দর-কষাকষি; ৪. বহুল ব্যবহার (রগড়ারগড়িতে জামাকাপড় নষ্ট হয়ে গেছে); ৫. একই বিষয়ের অত্যধিক আলোচনা।

রগড়ানো

রগড়ানো ক্রি. বি. পেষণ বা মর্দন বা ঘর্ষণ করা। ☐ বিণ. উক্ত সব অর্থে।

রজতজয়ন্তী

রজতজয়ন্তী বি. কোনো সংস্হা বা প্রতিষ্ঠানের পঁচিশ বত্সর পূর্তি উপলক্ষ্যে উত্সব।

রজতগিরি

রজতগিরি বি. (শুভ্র তুষারে আবৃত বলে) কৈলাসপর্বত।

রজতকান্তি

রজতকান্তি বি. বিণ. ১. রূপোর মতো শুভ্র বা সুন্দর; ২. সাদা। ☐ বি. ১. রুপোর মতো সৌন্দর্য; ২. অতিশয় শুভ্র বর্ণ।