রভস

রভস [ rabhasa ] বি. ১. ঔত্সুক্য; ২. প্রবল ভাবাবেগ; ৩. গভীর শোক বা দুঃখ; ৪. উল্লাস (‘জলসিঞ্চিত ক্ষিতিসৌরভরভসে’: রবীন্দ্র); ৫. (প্রা. কা.) মিলন, সম্ভোগ, কেলিবিলাস (‘কত মধুযামিনী রভসে গোঁয়ায়লু’: বিদ্যা)। [সং. √ রভ্ = (ঔত্সুক্য) + অস]।

রন্ধ্রে রন্ধ্রে

রন্ধ্রে রন্ধ্রে ক্রি-বিণ. প্রতিটি জায়গায়, ছোটোবড়ো সব জায়গায়, সর্বত্র (রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি)।

রটা

রটা [ raṭā ] বি. ক্রি. ১. প্রচারিত বা রাষ্ট্র হওয়া (যা রটে তা বটে); ২. বলা (‘রামপ্রসাদ রটে ব্রহ্মময়ী সর্বঘটে’: রা. প্র.)। [সং. √ রট্ + বাং. আ]। রটানো ক্রি. বি. ১. প্রচার করা (‘মার আহ্বানবাণী রটাও ভুবন মাঝে’: রবীন্দ্র); ২. (নিন্দাচ্ছলে) রাষ্ট্র করা (এই কথাটা রটিয়ে বেড়াচ্ছে?)। ☐ বিণ. উক্ত অর্থে।

রন্ধন

রন্ধন [ randhana ] বিণ. রান্না, খাবার পাক করা। [সং. √ রধ্ + অন। রন্ধনগৃহ, রন্ধনশালা বি. রান্নাঘর। রন্ধিত বিণ. রান্না করা হয়েছে এমন।

রদনী

রদী (-দিন্), রদনী (-নিন্) বি. দন্তী; হাতি।

রদী

রদী (-দিন্), রদনী (-নিন্) বি. দন্তী; হাতি।

রদবদল

রদবদল বিণ. পরিবর্তন, বদল (মন্ত্রিসভার রদবদল)।