র রয় রয়১ [ raẏa ] বি. ১. প্রবাহ, স্রোত; ২. বেগ। [সং. √ রয়্ + অ]। রয়২ [ raẏa ] ক্রি. (কাব্যে ও আঞ্চ.) থাকে (‘রয় যে কাঙাল শূন্য হাতে’: রবীন্দ্র; ঘরে মন রয় না)। [রওয়া দ্র]।
র রম্য রম্য [ ramya ] বিণ. রমণীয়, মনোরম, সুন্দর (‘ঋষির ভোগ্য, এই রম্য স্হান’: দ্বি. রা)। [সং. √ রম্ + য]। রম্যতা বি. রমণীয়তা; উপভোগ্যতা। স্ত্রী. রম্যা। রম্যরচনা বি. প্রধানত লঘুচালে লিখিত হাস্যরসাশ্রিত সুখপাঠ্য রচনা, belles-lettres.
র রমা রমা১ [ ramā ] ক্রি. (কাব্যে) ১. ক্রীড়া করা; ২. বিহার করা। [সং. √ রম্ + বাং. আ]। রমা২ [ ramā ] বি. ১. লক্ষ্মীদেবী; ২. প্রিয়া; ৩. সুন্দরী নারী। [সং. √ রম্ + ণিচ্ + অ + আ]। রমাকান্ত, রমানাথ, রমাপতি, রমেশ বি. বিষ্ণু, নারায়ণ।