রহিয়া রহিয়া
রহিয়া রহিয়া [ rahiẏā rahiẏā ] (সাধু.) ক্রি-বিণ. রয়ে রয়ে, থেকে থেকে, মাঝে মাঝে। [রওয়া দ্র]।
রসা
রসা১ [ rasā ] বি. পৃথিবী (রসাতল)। [সং. √ রস্ + অ + আ]। রসা২ [ rasā ] বিণ. ১. রসযুক্ত ২. প্রচুর রস আছে এমন (রসা মাছ, রসা কাঁঠাল)। ☐ বি. মাছ মাংস প্রভৃতির অল্প ঝোলযুক্ত ব্যঞ্জনবিশেষ (মাছের মাথা দিয়ে রসা রান্না)। ☐ ক্রি. ১. রসযুক্ত হওয়া (মাটি রসেছে); ২. সর্দিতে ভারাক্রান্ত হওয়া (চোখমুখ রসেছে)। [সং. রস + বাং. আ]। রসানো ক্রি. বি. ১. রসযুক্ত করা; ২. আর্দ্র কোমল বা রসভাবযুক্ত করা। ☐ বিণ. উক্ত অর্থে।