রাজনৈতিক

রাজনৈতিক বিণ. (বাং. প্রয়োগ) রাজনীতি-বিষয়ক।

রাজনীতি

রাজনীতি [ rāja-nīti ] বি. ১. রাষ্ট্রশাসনের বা রাষ্ট্রপরিচালনার নীতি, politics; ২. (সং.) সাম দান ভেদ দণ্ড-রাজ্যশাসনের এই চতুর্বিধ উপায়। [সং. রাজ ৪ +নীতি]। রাজনীতিক বিণ. ১. রাজনীতিগত, রাজনীতিসম্বন্ধীয়; ২. রাজ্যশাসনঘটিত; ৩. রাজনীতিজ্ঞ। ☐ বি. রাজনীতিবিদ। রাজনীতিজ্ঞ বিণ. বি. রাজনীতিশাস্ত্রে পণ্ডিত। রাজনৈতিক বিণ. (বাং. প্রয়োগ) রাজনীতি-বিষয়ক।

রাঘববাঞ্ছা

রাঘবপ্রিয়া, রাঘববাঞ্ছা বি. রামচন্দ্রের পত্নী সীতা।

রাঘবপ্রিয়া

রাঘবপ্রিয়া, রাঘববাঞ্ছা বি. রামচন্দ্রের পত্নী সীতা।

রাখিবন্ধন

রাখিবন্ধন বি. শ্রাবণ-পূর্ণিমায় প্রিয়জনের হাতে রাখি বেঁধে দেওয়া।

রাখিপূর্ণিমা

রাখিপূর্ণিমা বি. শ্রাবণমাসের পূর্ণিমা তিথি। রাখিবন্ধন বি. শ্রাবণ-পূর্ণিমায় প্রিয়জনের হাতে রাখি বেঁধে দেওয়া।

রাখি

রাখি [ rākhi ] বি. বিপদ থেকে রক্ষা কামনায় প্রিয়জনের মণিবন্ধে যে মঙ্গলসূত্র বেঁধে দেওয়া হয়। [সং. রক্ষী-তু. হি. রক্ষাবন্ধন]। রাখিপূর্ণিমা বি. শ্রাবণমাসের পূর্ণিমা তিথি। রাখিবন্ধন বি. শ্রাবণ-পূর্ণিমায় প্রিয়জনের হাতে রাখি বেঁধে দেওয়া।

রাখন

রাখন [ rākhana ] বি. (আঞ্চ.) ১. সংরক্ষণ, রক্ষা; ২. রাখা। [রাখা দ্র]।