র রাজন্য রাজন্য [ rājanya ] বি. ১. সামন্ত নৃপতি (দেশের রাজন্যবর্গ); ২. রাজবংশের লোক; ৩. ক্ষত্রিয়। [সং. রাজন্ + য]। রাজন্যক বি. রাজন্যসমূহ।
র রাজনীতিক রাজনীতিক বিণ. ১. রাজনীতিগত, রাজনীতিসম্বন্ধীয়; ২. রাজ্যশাসনঘটিত; ৩. রাজনীতিজ্ঞ। ☐ বি. রাজনীতিবিদ।
র রাঘব বোয়াল রাঘব বোয়াল ১. অতি প্রকাণ্ড বোয়াল মাছ; ২. (আল.) অত্যন্ত ধনী অথবা অত্যন্ত প্রতাপশালী ব্যক্তি।
র রাঘব রাঘব [ rāghaba ] বি. ১. রঘুর বংশধর; ২. শ্রীরামচন্দ্র। [সং. রঘু + অ]। রাঘব বোয়াল ১. অতি প্রকাণ্ড বোয়াল মাছ; ২. (আল.) অত্যন্ত ধনী অথবা অত্যন্ত প্রতাপশালী ব্যক্তি। রাঘবপ্রিয়া, রাঘববাঞ্ছা বি. রামচন্দ্রের পত্নী সীতা। রাঘবারি বি. রামের শত্রু রাবণ।
র রাগানো রাগানো ক্রি. বি. ক্রুদ্ধ করা, ক্রোধ উত্পন্ন করা (‘বাঘেরে তোর রাগিয়ে দে রে’: স. দ.)। ☐ বিণ. উক্ত অর্থে।
র রাগা রাগা [ rāgā ] ক্রি. রাগ করা, ক্রুদ্ধ বা. রুষ্ট হওয়া, চটে যাওয়া (রেগে আগুন)। ☐ বি. উক্ত অর্থে (এত রাগা ভালো নয়)। ☐ বিণ. উক্ত অর্থে। বাং. রাগা (রাগ + আ)। রাগানো ক্রি. বি. ক্রুদ্ধ করা, ক্রোধ উত্পন্ন করা (‘বাঘেরে তোর রাগিয়ে দে রে’: স. দ.)। ☐ বিণ. উক্ত অর্থে।