রথ
রথ [ ratha ] বি. ১. সচ. ঘোড়ায়-টানা চাকাযুক্ত প্রাচীন যানবিশেষ বা যুদ্ধযানবিশেষ; ২. জগন্নাথদেবের যান বা তদনুকরণে নির্মিত যান (রথযাত্রা)। [সং. √ রম্ + থ]। রথচক্র, রথাঙ্গ বি. ১. রথের চাকা; ২. চক্রবাক পাখি, চখা। রথ টানা ক্রি. বি. রথযাত্রা উপলক্ষ্যে ভক্তবৃন্দের দ্বারা জগন্নাথদেবের রথ দড়ির সাহায্যে টেনে নিয়ে যাওয়া। রথ দেখা ও কলা বেচা (আল.) একই সঙ্গে আনন্দ উপভোগ ও উপার্জন করা। রথযাত্রা বি. আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ার অনুষ্ঠিত জগন্নাথদেবের রথভ্রমণের উত্সব।