রূপায়ণ

রূপায়ণ [ rūpāẏaṇa ] বি. ১. রূপদান, মূর্তি বা আকার দান ২. বাস্তবে পরিণত করা (পরিকল্পনার রূপায়ণ, প্রস্তাবকে বাস্তবে রূপায়ণ করা); ৩. অবিনয়ে ভূমিকাগ্রহণ। [সং. রূপ + ক্যঙ্ + অন]। রূপায়িত বিণ. রূপদান করা হয়েছে এমন; মূর্ত; বাস্তবে পরিণত (আদর্শকে রূপায়িত করা)।

রাধাষ্টমী

রাধাষ্টমী বি. ভাদ্রমাসের শুক্লাষ্টমী; রাধার জন্মতিথি।

রাধারমণ

রাধাকান্ত, রাধানাথ, রাধাবল্লভ, রাধামাধব, রাধারঞ্জন, রাধারমণ বি. শ্রীকৃষ্ণ।

রাধারঞ্জন

রাধাকান্ত, রাধানাথ, রাধাবল্লভ, রাধামাধব, রাধারঞ্জন, রাধারমণ বি. শ্রীকৃষ্ণ।

রাধামাধব

রাধাকান্ত, রাধানাথ, রাধাবল্লভ, রাধামাধব, রাধারঞ্জন, রাধারমণ বি. শ্রীকৃষ্ণ।

রাসভনিন্দিত

রাসভনিন্দিত (ব্যঙ্গে) বিণ. (সচ. কণ্ঠস্বর সম্বন্ধে) গাধাকেও হার মানায় এমন অতিশয় শ্রুতিকটু।

রাসভ

রাসভ [ rāsabha ] বি. গদর্ভ, গাধা। [সং. √ রাস্ + অভ]। স্ত্রী. রাসভী। রাসভনিন্দিত (ব্যঙ্গে) বিণ. (সচ. কণ্ঠস্বর সম্বন্ধে) গাধাকেও হার মানায় এমন অতিশয় শ্রুতিকটু।

রাধা

রাধা [ rādhā ] বি. বৃষভানু গোপের কন্যা, আয়ান ঘোষের পত্নী ও কৃষ্ণের প্রেমিকা। [সং. রাধ্ + অ + আ]। রাধাকান্ত, রাধানাথ, রাধাবল্লভ, রাধামাধব, রাধারঞ্জন, রাধারমণ বি. শ্রীকৃষ্ণ। রাধাকৃষ্ণ বি. শ্রীরাধা ও শ্রীকৃষ্ণ। রাধাচূড়া বি. হলুদ রঙের ফুলযুক্ত বড়ো গাছবিশেষ। রাধাপদ্ম বি. সূর্যমুখী ফুল। রাধাষ্টমী বি. ভাদ্রমাসের শুক্লাষ্টমী; রাধার জন্মতিথি।