রোয়িং

রোইং, রোয়িং [ rōi, ṃrōẏi ] বি. নৌকা ইত্যাদিতে দাঁড় টানা। [ইং. rowing]।

রোইং

রোইং, রোয়িং [ rōi, ṃrōẏi ] বি. নৌকা ইত্যাদিতে দাঁড় টানা। [ইং. rowing]।

রোকা

রোকা [ rōkā ] বি. ছোটো চিঠি, চিরকুট, হাতচিঠা। [আ. রুক্কা]।

রেসুড়ে

রেসুড়ে [ rēsuḍē ] বি. ১. ঘোড়দৌড়ের জুয়াড়ি; ২. রেসের খেলায় মেতে আছে এমন লোক। [ইং. race + বাং. উড়িয়া > এ]।

রেবতীরমণ

রেবতীরমণ ১বি. রেবতীর স্বামী, বলরাম। রেবতীরমণ২ বি. চন্দ্র।

রেবতী

রেবতী১ [ rēbatī ] বি. রেবত রাজার কন্যা, বলরামের পত্নী। [সং. রেবত + অ + ঈ]। রেবতীরমণ বি. রেবতীর স্বামী, বলরাম। রেবতী২ [ rēbatī ] বি. সপ্তবিংশতি নক্ষত্রের শেষ নক্ষত্র। [সং. √ রেব্ + অত + ঈ]। রেবতীরমণ বি. চন্দ্র।

রেডিয়োগ্রাম

রেডিওগ্রাম, রেডিয়োগ্রাম [ rēḍiō-grāma, rēḍiẏō-grāma ] বি. বেতারযোগে প্রেরিত বার্তা। [ইং. radiogram]।

রেজকি

রেজকি, রেজগি [ rējaki, rējagi ] বি. একটাকা থেকে কম মূল্যের মুদ্রা; টাকার ভাঙানি, খুচরো। [ফা. রেজ্গী]।

রেচিত

রেচিত বিণ. ১. বিরেচিত; ২. ত্যক্ত।

রেচন

রেচন বি. মল নিঃসারণ, দাস্ত।