রেষ

রিষ [ riṣa ] (বিরল), রেষ বি. আক্রোশ, দ্বেষ। [সং. √ রিষ্ + অ]। রেষারেষি, রিষারিষি বি. পরস্পর বিদ্বেষ; বিদ্বেষপূর্ণ প্রতিদ্বন্দিতা।

রিনরিনে

রিনরিনে বিণ. সরু ও কোমল (রিনরিনে গলা)।

রিনরিন

রিনরিন [ rina-rina ] বি. সরু ও কোমলতার ভাবপ্রকাশক। [ধ্বন্যা.]। রিনরিনে বিণ. সরু ও কোমল (রিনরিনে গলা)।

রিমিঝিমি

রিমিঝিমি ক্রি-বিণ. রিমঝিম করে (রিমিঝিমি বৃষ্টি হচ্ছে, রিমিঝিমি নূপুর বাজে)।

রিমঝিম

রিমঝিম [ rima-jhima ] বি. ১. বৃষ্টির শব্দ; ২. নূপুরের শব্দ। [ধ্বন্যা].। রিমিঝিমি ক্রি-বিণ. রিমঝিম করে (রিমিঝিমি বৃষ্টি হচ্ছে, রিমিঝিমি নূপুর বাজে)।

রিপোর্ট

রিপোর্ট [ ripōrṭa ] বি. ১. বিবরণ (খবরের কাগজের রিপোর্ট, কাজের রিপোর্ট); ২. অনুসন্ধান গবেষণা পরীক্ষা প্রভৃতির ফল সম্বন্ধে লিখিত বিবরণ (রক্তপরীক্ষার রিপোর্ট, পুলিশের রিপোর্ট); ৩. নালিশ, অভিযোগ (উপরওয়ালার কাছে রিপোর্ট করা)। [ইং. report]।

রুটিন

রুটিন [ ruṭina ] বি. ১. (প্রধানত দৈনন্দিন) করণীয় কাজের নির্দিষ্ট পরম্পরা; ২. স্কুলকলেজের প্রাত্যহিক পড়াশোনার নির্ঘন্ট। [ইং. routine। রুটিনবাঁধা বিণ. রুটিন মেনে চলে বা চলতে হয় এমন।

রেশম

রেশম [ rēśama ] বি. ১. গুটিপোকার লালাজাত তন্তু; ২. তা থেকে প্রস্তুত সুতো (রেশমবস্ত্র)। [ফা. রেশম্]। রেশমকীট বি. তুঁতপোকা। রেশমরেশমি বিণ. রেশম সুতোয় তৈরি।