রাগ

রাগ [ rāga ] বি. ১. রং, রঞ্জকদ্রব্য (রক্তরাগ); ২. রক্তিমা, লালবর্ণ (অরুণরাগ, তাম্বূলরাগে রঞ্জিত); ৩. প্রেম, অনুরাগ, প্রেমজ আসক্তি (পূর্বরাগ); ৪. (বাং.) ক্রোধ, রোষ (রাগ করা); ৫. সংগীতে স্বরবিন্যাসের ছয়টি মূল পদ্ধতি অর্থাত্ ভৈরব কৌশিক হিন্দোল দীপক শ্রী ও মেঘ; ৬. সংগীতের স্বরবিন্যাস-পদ্ধতি (কী রাগে গাইছে?)। [সং. √ রঞ্জ্ + অ]। রাগদ্বেষ বি. ক্রোধ ও হিংসা। রাগপ্রধান বিণ. রাগাশ্রয়ী (রাগপ্রধান গান)। রাগরাগিণী বি. সংগীতের রাগ ও রাগিণীসমূহ। রেগে টং বিণ. প্রচণ্ড রেগে গেছে এমন।

রাক্ষসগণ

রাক্ষসগণ বি. (জ্যোতিষ.) জাতকের ত্রিবিধ প্রকৃতির অন্যতম।

রাক্ষুসে

রাক্ষুসে বিণ. ১. রাক্ষসের তুল্য ভয়ংকর (রাক্ষুসে কুকুর); ২. প্রচণ্ড, অত্যন্ত অধিক (রাক্ষুসে খিদে); ৩. মস্ত বড়ো, প্রকাণ্ড (রাক্ষুসে মুলো)।

রাক্ষস

রাক্ষস [ rākṣasa ] বি. ১. পুরাণোক্ত ভীষণদর্শন নরখাদক জাতিবিশেষ, রক্ষ; ২. (ব্যঙ্গে) অতিমাত্রায় পেটুক ব্যক্তি। ☐ বিণ. রাক্ষসসম্বন্ধীয়, রাক্ষসোচিত। [সং. রক্ষস্ + অ]। স্ত্রী. রাক্ষসী। রাক্ষসগণ বি. (জ্যোতিষ.) জাতকের ত্রিবিধ প্রকৃতির অন্যতম। রাক্ষস বিবাহ – কন্যাকে অপহরণ করে বলপূর্বক বিবাহ। রাক্ষসী বেলা – পনেরো ভাগে বিভক্ত দিনের শেষ তিন ভাগ, দিনের শেষ আড়াইঘন্টা কাল। রাক্ষুসি – রাক্ষসী -র আঞ্চ. ও কথ্য রূপ। রাক্ষুসে বিণ. ১. রাক্ষসের তুল্য ভয়ংকর (রাক্ষুসে কুকুর); ২. প্রচণ্ড, অত্যন্ত অধিক (রাক্ষুসে খিদে); ৩. মস্ত বড়ো, প্রকাণ্ড (রাক্ষুসে মুলো)।

রসো

রসো [ rasō ] অনু-ক্রি. থামো, অপেক্ষা করো। [রওয়া দ্র]।

রতনে রতন চেনে

রতনে রতন চেনে – অসত্ লোক আর একজন অসত্ লোককে দেখলেই চিনতে পারে এবং তার সঙ্গে সহজে মৈত্রীও হয়।