রাশপাতলা

রাশপাতলা বিণ. ছ্যাবলা, চটুল স্বভাববিশিষ্ট।

রাশনাম

রাশনাম বি. জন্মরাশি অনুযায়ী নাম।

রাশ টানা

রাশ টানা ক্রি. বি. ১. লাগাম ধরে টানা; ২. (আল.) সংযত করা।

রাশ আলগা করা

রাশ আলগা করা ক্রি. বি. (আল.) শাসন না করা, যথেচ্ছ আচরণ করতে দেওয়া।

রাজি

রাজি১ [ rāji ] বি. ১. শ্রেণী, সারি (বৃক্ষরাজি); ২. সমূহ (পত্ররাজি); ৩. রেখা (রোমরাজি)। [সং. √ রাজ্ + ই]। রাজি২ [ rāji ] বিণ. সম্মত, স্বীকৃত। [আ. রাজী]। রাজিনামা বি.মোকদ্দমার নিষ্পত্তি করতে রাজি উভয়পক্ষের আদালতে সম্মতিসূচক দরখাস্ত, সম্মতিপত্র।

রাজানুকম্পা

রাজানুকম্পা [ rājānu-kampā ] বি. রাজার দয়া সরকারের দয়া বা দান। [সং. রাজ৪ + অনুকম্পা]। রাজানুগ্রহ বি. রাজার বা সরকারের দয়া।

রাঙামুলো

রাঙামুলো বি. ১. লাল রঙের মুলো; ২. (আল.) সুদর্শন কিন্তু গুণহীন ব্যক্তি।