রুক্ষ

রুক্ষ [ rukṣa ] বিণ. ১. কর্কশ, খসখসে, অ-মসৃণ (রুক্ষ চর্ম); ২. তেলবর্জিত, অচিক্কণ (রুক্ষ কেশ); ৩. কঠোর, শ্রুতিকটু (রুক্ষ ভাষা); ৪. স্নেহবর্জিত, নিষ্ঠুর (রুক্ষ ব্যবহার); ৫. ক্রুদ্ধ, উগ্র (রুক্ষ মেজাজ); ৬. শক্ত, কঠিন (রুক্ষ মাটি); ৭. অসমতল, এবড়ো-খেবড়ো (রুক্ষ পথ)। [সং. রুহ্ + স]। বি. রুক্ষতা। রুক্ষভাষী (-র্ষিন্) বিণ. কর্কশ ভাষা ব্যবহারকারী, কর্কশ ভাষায় কথা বলে এমন। রুক্ষমূর্তি বিণ. ক্রদ্ধ চেহারাযুক্ত (‘ঘরের কর্ত্রী রুক্ষমূর্তি’: রবীন্দ্র)।

রিনিকঝিনিক

রিনঝিন, রিনিঝিনি, রিনিকঝিনিক [ rina-jhina, rini-jhini, rinika-jhinika ] বি. নূপুরের বা সেতারাদি তারযন্ত্র ইত্যাদির ঝংকার। [ধ্বন্যা.]।

রিনিঝিনি

রিনঝিন, রিনিঝিনি, রিনিকঝিনিক [ rina-jhina, rini-jhini, rinika-jhinika ] বি. নূপুরের বা সেতারাদি তারযন্ত্র ইত্যাদির ঝংকার। [ধ্বন্যা.]।

রিনঝিন

রিনঝিন, রিনিঝিনি, রিনিকঝিনিক [ rina-jhina, rini-jhini, rinika-jhinika ] বি. নূপুরের বা সেতারাদি তারযন্ত্র ইত্যাদির ঝংকার। [ধ্বন্যা.]।

রাশিবিজ্ঞান

রাশিবিজ্ঞান বি. কোনো বিষয়ে সংখ্যামূলক তথ্যের সাহায্যে তত্ত্ব নির্ণয় করার বিজ্ঞানসম্মত শাস্ত্র, statistics.

রাশিচক্র

রাশিচক্র বি. (জ্যোতিষ.) জাতকের ভাগ্যবিচারের জন্য ব্যবহৃত দ্বাদশরাশি-চিহ্নিত বৃত্তবিশেষ।

রাশি

রাশি [ rāśi ] বি. ১. স্তুপ, পুঞ্জ ২. সমূহ (ধান্যরাশি, গুণরাশি); ৩. (গণি.) সাংকেতিক সংখ্যা, অঙ্ক; ৪. (জ্যোতিষ.) মেষ বৃষ কুম্ভ মীন মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর – নক্ষত্রপুঞ্জস্বরূপ এই দ্বাদশ চিহ্ন; ৫. (আল.) অদৃষ্ট, ভাগ্য (সুখ তার রাশিতে নেই)। [সং. √ অশ্ + ই]। রাশিচক্র বি. (জ্যোতিষ.) জাতকের ভাগ্যবিচারের জন্য ব্যবহৃত দ্বাদশরাশি-চিহ্নিত বৃত্তবিশেষ। রাশিবিজ্ঞান বি. কোনো বিষয়ে সংখ্যামূলক তথ্যের সাহায্যে তত্ত্ব নির্ণয় করার বিজ্ঞানসম্মত শাস্ত্র, statistics. রাশি রাশি বিণ. প্রভূত; অসংখ্য। রাশীকৃত বিণ. স্তুপীকৃত, গাদা করা।