রূপ
রূপ [ rūpa ] বি. ১. মূর্তি, শরীর (‘অরূপের রূপ দিক’: রবীন্দ্র); ২. আকৃতি, চেহারা (নবরূপে অবতীর্ণ); ৩. সৌন্দর্য, শ্রী, শোভা (রূপের জৌলুশ); ৪. প্রকার, রকম, ধরন (এরূপ (ঘটনা, কীরূপ); ৫. বর্ণ, রং (‘কাল রূপ ছাড়া আন রূপ দেখব না’); ৬. (ব্যাক.) শব্দমূলের বা ধাতুমূলের সঙ্গে বিভক্তিযোগ (শব্দরূপ, ধাতুরূপ); ৭. (দর্শনে) দৃষ্টিসাধ্য বা প্রত্যক্ষ বিষয়। ☐ বিণ. তুল্য; অভিন্ন (স্নেহরূপ বন্ধন)। [সং. √ রূপ্ + অ]। রূপকার বি. ১. রূপদাতা; ২. শিল্পী; ৩. যে-ব্যক্তি (প্রধানত অভিনেতাদের) পোশাক পরায়, সজ্জাকার। রূপচর্চা বি. সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার বা বাড়াবার জন্য দেহচর্চা বা প্রসাধনচর্চা। রূপজ বিণ. রূপজনিত। রূপদক্ষ বিণ. ১. রূপধারণে দক্ষ; ২. রূপদানে...