রূপবান

রূপবান (-বত্), (বাং.) রূপবন্ত বিণ. সুন্দর, রূপ আছে এমন। স্ত্রী. রূপবতী।

রূপের ডালি

রূপের ডালি – প্রচুর সৌন্দর্যের আধার; অত্যন্ত রূপবান বা রূপবতী।

রূপসজ্জা

রূপসজ্জা বি. ১. সাজগোজ; ২. অভিনয়াদির জন্য সাজসজ্জা।

রত্নাকর

রত্নাকর বিণ. ১. রত্নের খনি; ২. সমুদ্র; ৩. (রামায়ণে বর্ণিত) বাল্মীকির পূর্বনাম।

রত্নাবলী

রত্নাবলী বি. ১. রত্নসমূহ; ২. রত্নহার; ৩. সংস্কৃত নাট্যগ্রন্হবিশেষ।

রত্নালংকার

রত্নাভরণ, রত্নালংকার বি. জড়োয়া গৃহনা, রত্নখচিত গহনা।

রত্নাভরণ

রত্নাভরণ, রত্নালংকার বি. জড়োয়া গৃহনা, রত্নখচিত গহনা।

রত্ন

রত্ন [ ratna ] বি. ১. মণিমাণিক্যাদি বহুমূল্য মণিমুক্তা; ২. (আল.) শ্রেষ্ঠ বস্তু, কোনো শ্রেণি বা জাতির মধ্যে যা শ্রেষ্ঠ বা উত্কৃষ্ট (রমণীরত্ন, ভারতরত্ন); ৩. সমুদ্রমন্হনে লব্ধ লক্ষ্মী-কৌস্তুভ-পরিজাত ইত্যাদি চোদ্দোটি অমূল্য ও অলৌকিক বস্তু। [সং. √ রম্ + ন]। রত্নখচিত বিণ. মণিমাণিক্যাদি দিয়ে সাজানো, মণিময়। রত্নগর্ভ বিণ. মধ্যে রত্ন আছে এমন রত্নময়। ☐ বি. সমুদ্র। রত্নগর্ভা বিণ. (স্ত্রী.) অসাধারণ গুণবান সন্তানের জননী। ☐ বি. পৃথিবী। রত্নগিরি বি. সুমেরু পর্বত। রত্নজীবী (-বিন্) বিণ. মণিকার, রত্নব্যবসায়ী। রত্নদ্বীপ বি. প্রবালদ্বীপ। রত্নপ্রভ বিণ. রত্নের মতো দীপ্তিশালী বা উজ্জ্বল। রত্নপ্রভা বি. হীরা-মাণিক্যাদির দীপ্তি বা ঔজ্জ্বল্য। ☐ বিণ. (স্ত্রী.) রত্নের মতো উজ্জ্বল বা দীপ্তিযুক্ত। রত্নপ্রসবিনী, রত্নপ্রসূ...