রত্নপ্রসূ

রত্নপ্রসবিনী, রত্নপ্রসূ বিণ. (স্ত্রী.) ১. রত্ন প্রসব করে এমন, মণিমাণিক্যাদি উত্পাদনকারিণী, রত্নগর্ভা; ২. (আল.) সুসন্তানবতী।

রত্নপ্রসবিনী

রত্নপ্রসবিনী, রত্নপ্রসূ বিণ. (স্ত্রী.) ১. রত্ন প্রসব করে এমন, মণিমাণিক্যাদি উত্পাদনকারিণী, রত্নগর্ভা; ২. (আল.) সুসন্তানবতী।

রত্নবনিক

রত্নবনিক বি. মণিমুক্তার কারবারি, মণিকার, জহরি।

রত্নময়

রত্নময় বিণ. ১. রত্নপূর্ণ; ২. রত্নদ্বারা নির্মিত বা গঠিত। স্ত্রী. রত্নময়ী।

রত্নসূ

রত্নসূ বিণ. (স্ত্রী.) রত্নপ্রসবিণী।

রূপবন্ত

রূপবান (-বত্), (বাং.) রূপবন্ত বিণ. সুন্দর, রূপ আছে এমন। স্ত্রী. রূপবতী।