রহস্য

রহস্য [ rahasya ] বি. ১. গূঢ় তাত্পর্য বা মর্ম, দুর্বোধ্য বা গুপ্ত তথ্য (রহস্যাবৃত, রহস্যময়, রহস্যের উদ্ঘাটন); ২. রসিকতা, হাস্যপরিহাস (কথাটা তিনি নিতান্তই রহস্য করে বলেছেন)। ☐ বিণ. গোপনীয় (রহস্য কথা)। [সং. রহস্ + য]। রহস্যকাহিনি বিণ. রহস্যপূর্ণ গল্প। রহস্যঘন বিণ. যাতে রহস্য আছে এমন; অত্যন্ত গূঢ় বা জটিলতাপূর্ণ। রহস্যচ্ছলে ক্রি-বিণ. রসিকতা করে বা ঠাট্টা করে (কথাটা রহস্যচ্ছলে বলেছে)। রহস্যজনক, রহস্যপূর্ণ, রহস্যময় বিণ. ১. গূঢ় তাত্পর্যপূর্ণ, গূঢ় তথ্যপূর্ণ; ২. দুর্বোধ্য। রহস্যভেদ বি. গূঢ় তথ্য আবিষ্কার বা উদ্ঘাটন, মর্ম উপলব্ধি বা অবধারণ। রহস্যালাপ বি. ১. গোপনীয় আলাপ; ২. রসালাপ, হাস্যপরিহাসযুক্ত কথাবার্তা।

রত্নখচিত

রত্নখচিত বিণ. মণিমাণিক্যাদি দিয়ে সাজানো, মণিময়।

রত্নগর্ভ

রত্নগর্ভ বিণ. মধ্যে রত্ন আছে এমন রত্নময়। ☐ বি. সমুদ্র।

রত্নগর্ভা

রত্নগর্ভা বিণ. (স্ত্রী.) অসাধারণ গুণবান সন্তানের জননী। ☐ বি. পৃথিবী।

রত্নজীবী

রত্নজীবী (-বিন্) বিণ. মণিকার, রত্নব্যবসায়ী।

রত্নপ্রভ

রত্নপ্রভ বিণ. রত্নের মতো দীপ্তিশালী বা উজ্জ্বল।

রত্নপ্রভা

রত্নপ্রভা বি. হীরা-মাণিক্যাদির দীপ্তি বা ঔজ্জ্বল্য। ☐ বিণ. (স্ত্রী.) রত্নের মতো উজ্জ্বল বা দীপ্তিযুক্ত।