রোমশ

রোমশ বিণ. রোমপূর্ণ; রোমবহুল।

রোমফোড়া

রোমফোড়া বি. রোমকূপের মুখে উদ্গত ফোড়া।

রোমজ

রোমজ বিণ. ১. রোম বা লোম থেকে উত্পন্ন; ২. পশমি।

রোমকূপ

রোমকূপ বি. রোম-এর মূলদেশস্হ অতিক্ষুদ্র ছিদ্র।

রোম

রোম [ rōma ] (-মন্) বি. ১. কেশ ২. (প্রধানত মাথা ও মুখমণ্ডল ব্যতীত দেহের অন্যান্য অংশের) চুল (রোমশ দেহ, রোমকূপ)। [সং. √ রু + মন্]। রোমকূপ বি. রোম-এর মূলদেশস্হ অতিক্ষুদ্র ছিদ্র। রোমজ বিণ. ১. রোম বা লোম থেকে উত্পন্ন; ২. পশমি। রোমফোড়া বি. রোমকূপের মুখে উদ্গত ফোড়া। রোমরাজি বি. রোমসমূহ। রোমশ বিণ. রোমপূর্ণ; রোমবহুল। রোমহর্ষ বি. শিহরণ; ভয় বিস্ময়াদিতে শরীরের রোম খাড়া হয়ে যাওয়া, গায়ে কাঁটা দেওয়া। রোমহর্ষক বিণ. শিহরণ জাগায় এমন, অত্যন্ত ভীতিপ্রদ (রোমহর্ষক দৃশ্য)। রোমহর্ষণ বি. রোমহর্ষ। ☐ বিণ. শিহরণ জাগায় এমন; রোমাঞ্চকর।

রহস্যভেদ

রহস্যভেদ বি. গূঢ় তথ্য আবিষ্কার বা উদ্ঘাটন, মর্ম উপলব্ধি বা অবধারণ।

রহস্যালাপ

রহস্যালাপ বি. ১. গোপনীয় আলাপ; ২. রসালাপ, হাস্যপরিহাসযুক্ত কথাবার্তা।

রহস্যচ্ছলে

রহস্যচ্ছলে ক্রি-বিণ. রসিকতা করে বা ঠাট্টা করে (কথাটা রহস্যচ্ছলে বলেছে)।

রহস্যঘন

রহস্যঘন বিণ. যাতে রহস্য আছে এমন; অত্যন্ত গূঢ় বা জটিলতাপূর্ণ।