রংচটা

রংচটা, রঙচটা বিণ. রং উঠে গেছে এমন (একটা রং চটা চাদর)।

রঙমশাল

রংমশাল, রঙমশাল বি. আগুনের রঙিন ফুলকিযুক্ত আতশবাজিবিশেষ।

রঙদার

রংদার, রঙদার বিণ. রঙিন বিচিত্র রঙের সমাবেশ আছে এমন।

রঙতামাশা

রংতামাশা, রঙতামাশা বি. কৌতুক বা হাসিঠাট্টা।

রঙচটা

রংচটা, রঙচটা বিণ. রং উঠে গেছে এমন (একটা রং চটা চাদর)।

রাংচিতা

রাংচিতা [ rāñcitā ] বি. গুল্মজাতীয় ছোটো গাছবিশেষ; বেড়াচিতা। [সং. রক্তচিত্রক]।

রোহিঙ্গা

রোহিঙ্গা – (ইংরেজি ভাষায়: Rohingya) জনগোষ্ঠী পশ্চিম মায়ানমারের আরাকান রাজ্যের একটি উলেখযোগ্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। এরা ইসলাম ধর্মে দীক্ষিত। রোহিঙ্গাদের আলাদা ভাষা থাকলেও অধিকাংশই বাংলা ভাষায় কথা বলে। মায়ানমারের আকিয়াব, রেথেডাং, বুথিডাং এলাকায় এদের বাস। মায়ানমার ছাড়াও ৫ লক্ষের অধিক রোহিঙ্গা বাংলাদেশে বাস করে বলে ধারনা করা হয়। (সোর্স: উইকি)

রঙচঙে

রংচঙে, রঙচঙে বিণ. নানান রংযুক্ত, বিচিত্র রঙের।

রংচঙে

রংচঙে, রঙচঙে বিণ. নানান রংযুক্ত, বিচিত্র রঙের।