রক্তআঁখি

রক্তআঁখি বি. রাগে লাল হওয়া চোখ; রোষদৃষ্টি।

রক্তগঙ্গা

রক্তগঙ্গা বি. (আল.) প্রচুর রক্তপাত, রক্তারক্তি কাণ্ড খুনোখুনি।

রক্তক্ষয়ী

রক্তক্ষয়ী (-য়িন্) বিণ. বহু লোকের রক্ত ঝরায় বা প্রাণহানি ঘটায় এমন (রক্তক্ষয়ী যুদ্ধ)।

রক্ত

রক্ত [ rakta ] বি. মানুষ বা মেরুদণ্ডী প্রাণীর শরীরে সংবাহিত লাল রঙের তরল পদার্থ যা শরীরের কলায় অক্সিজেন সরবরাহের এবং কলা থেকে নিষ্কাশিত কার্বনডাই অক্সাইড বহনের কাজ করে অমেরুদণ্ডী প্রাণীর দেহাভ্যন্তরস্হ অনুরূপ তরল পদার্থ যার রং কিন্তু লাল নাও হতে পারে, শোণিত, রুধির। ☐ বিণ. 1 শোণিতবত্ লাল রঙের (রক্তজবা); 2 রঞ্জিত 3 ক্রোধে লাল হয়েছে এমন (রক্তআঁখি); 4 আসক্ত, অনুরক্ত। [সং. √ রঞ্জ্ + ত]। রক্তআঁখি বি. রাগে লাল হওয়া চোখ; রোষদৃষ্টি। রক্ত ওঠা ক্রি. বি. রক্তবমি হওয়া, বমির সঙ্গে রক্ত বার হওয়া। রক্তক বি. 1 রক্ত 2 লাল কাপড়। রক্তকমল বি. লালপদ্ম, কোকনদ। রক্তকরবী বি. লাল রঙের...

রইরই

রই-রই [ ri-ri ] বি. হট্টগোল, গোলমাল (হইহই রইরই)। [ধ্বন্যা.]।

রংমশাল

রংমশাল, রঙমশাল বি. আগুনের রঙিন ফুলকিযুক্ত আতশবাজিবিশেষ।

রংদার

রংদার, রঙদার বিণ. রঙিন বিচিত্র রঙের সমাবেশ আছে এমন।

রংতামাশা

রংতামাশা, রঙতামাশা বি. কৌতুক বা হাসিঠাট্টা।

রং চড়ানো

রং চড়ানো ক্রি. বি. ১. ছবি ইত্যাদিতে রং লাগানো বা রঙের প্রলেপ দেওয়া; ২. বাড়িয়ে বলা, অতিশয়োক্তি করা।