রণকৌশল

রণকৌশল বি. যুদ্ধের কৌশল যুদ্ধবিদ্যা।

রণকুশল

রণকুশল বিণ. যুদ্ধবিদ্যায় দক্ষ বা পটু।

রণ

রণ [ raṇa ] বি. 1 যুদ্ধ, সংগ্রাম, সমর (রণস্হল); 2 শব্দ, রব। [সং. √ রণ্ + অ]। রণকুশল বিণ. যুদ্ধবিদ্যায় দক্ষ বা পটু। রণকৌশল বি. যুদ্ধের কৌশল যুদ্ধবিদ্যা। রণক্ষেত্র বি. যেখানে লড়াই চলছে, যুদ্ধক্ষেত্র। রণচণ্ডী দ্র চণ্ডী। রণজয়ী, রণজিত্ বিণ. যুদ্ধে জয়লাভ করছে বা করে এমন। রণতরঙ্গ বি. যুদ্ধরূপ ঢেউ। রণতরি, রণতরী, রণপোত বি. যুদ্ধজাহাজ, যে জাহাজে বা পোতে চড়ে যুদ্ধ করা হয়। রণতূর্য বি. যুদ্ধ ঘোষণা করার জন্য বা যুদ্ধযাত্রার সময় যে শিঙা বাজানো হত, রণশিঙা। রণপণ্ডিত বিণ. রণকুশল। রণবেশ বি. যুদ্ধের উপযোগী পোশাক, সৈনিকের পোশাক। রণভেরি বি. যুদ্ধের দামামা। রণমত্ত বিণ. যুদ্ধ করার জন্য বা যুদ্ধ করতে...

রক্তোতপল

রক্তোতপল, রক্তোত্পল, রক্তোৎপল বি. লালপদ্ম।

রক্তিম

রক্তিম বিণ. রক্তের আভাযুক্ত, লাল আভাযুক্ত (রক্তিম মেঘ)।

রক্তারক্তি

রক্তা-রক্তি বি. পরস্পরের রক্তপাত প্রচুর রক্তপাত।

রক্তাম্বর

রক্তাম্বর বি. লালরঙের কাপড় বা বস্ত্র। ☐ বিণ. লাল বস্ত্র পরেছে এমন।

রক্তাভ

রক্তাভ বিণ. রক্তের মতো লাল আভাযুক্ত।