রসোদগার

রসোদগার বি. (বৈ. সা.) মিলনে পূর্ণতৃপ্তি বোধ না হওয়ায় পুনরায় মিলনের বাসনায় পূর্বে আস্বাদিত সকল রসের স্মৃতিচারণা।

রসোত্তীর্ণ

রসোত্তীর্ণ বিণ. রস পরিবেশনে সফল বা সার্থক চিত্তাকর্ষক, মনোগ্রাহী।

রসাস্বাদ

রসাস্বাদন, রসাস্বাদ বি. রসের স্বাদ গ্রহণ করা মর্ম উপলব্ধি করা।

রসাস্বাদন

রসাস্বাদন, রসাস্বাদ বি. রসের স্বাদ গ্রহণ করা মর্ম উপলব্ধি করা।

রসাবেশ

রসাবেশ বি. প্রবল অনুরাগ বা আবেগের সঞ্চার।

রসাত্মক

রসাত্মক বিণ. রসগর্ভ, রসপূর্ণ (রসাত্মক বাক্য)।

রসাঞ্জন

রসাঞ্জন বি. সুর্মা; গন্ধক ও ন্টিমনি মিশ্রিত খনিজ পদার্থ।

রসহীন

রসহীন বিণ. 1 নীরস, শুষ্ক 2 আকর্ষণহীন।