রাজ
রাজ1 [ rāja1 ] বি. রাজমিস্ত্রি (সন্ধে অবধি রাজেরা কাজ করে) [দেশি]। রাজ2 [ rāja2 ] বি. রাজ্য (স্বরাজ)। [> সং. রাজ্য]। রাজ3 [ rāja3 ] (সমাসে উত্তরপদে রাজন্ -শব্দের রূপ) 1 রাজা (গ্রিকরাজ); 2 জাতি বা শ্রেণির মধ্যে শ্রেষ্ঠ (গজরাজ)। [সং. রাজন্]। রাজ4 [ rāja4 ] বি. বিণ. (সমাসে পূর্বপদে রাজন্ -শব্দের রূপ) 1 রাজা (রাজপদ, রাজকার্য); 2 শ্রেষ্ঠ জন; 3 সরকার, গভর্নমেন্ট (রাজনীতি); 4 প্রধান, মস্ত (রাজরোগ, রাজসাপ)। [সং. রাজন্]। রাজকন্যা বি. রাজার মেয়ে। রাজকবি বি. 1 দেশের রাজা কর্তৃক নিযুক্ত ও সম্মানিত কবি; 2 দেশের শ্রেষ্ঠ কবি। রাজকর বি. রাজাকে বা সরকারকে প্রদত্ত কর বা খাজনা, রাজস্ব।...
রাখা
রাখা [ rākhā ] ক্রি. বি. 1 স্হাপন করা (মাটিতে রাখা); 2 আশ্রয় দেওয়া, থাকতে দেওয়া (পায়ে রাখা); 3 সংরক্ষিত করা (বাক্সে রাখা, মুঠোয় রাখা); 4 বহন করা বা ধারন করা (মাথায় রাখা, টিকি রাখা); 5 জানা থাকা (খবর রাখি না); 6 রক্ষা করা, ক্ষুণ্ণ হতে না দেওয়া (কুল রাখা, সম্পর্ক রাখা, মান রাখা); 7 গচ্ছিত দেওয়া (ব্যঙ্কে টাকা রাখা); 8 বন্ধক দেওয়া বা গ্রহণ করা (গয়না রেখে কর্জ দেওয়া); 9 নিযুক্ত করা (চাকর রাখা); 10 পোষা (বাড়িতে কুকুর রাখা); 11 সঞ্চিত করা, মজুত করা (ভবিষ্যতের জন্য টাকা রেখো); 12 উত্থাপন না করা (তার কথা রাখো-ঢের শুনেছি); 13 ত্যাগ বা...