রাজভবন

রাজভবন বি. 1 রাজপ্রাসাদ; 2 রাজ্যের সর্বোচ্চ সরকারি পদাধিকারীর বাসভবন; 3 রাজ্যপালের বাসভবন।

রাজভোগ

রাজভোগ বি. 1 রাজার যোগ্য খাদ্য বা ভোগ্য সামগ্রী 2 (বাং.) বৃহদাকার রসগোল্লার মতো মিঠাইবিশেষ।

রাজভোগ্যা

রাজভোগ্যা স্ত্রী. রাজভোগ্য বিণ. নৃপতি কর্তৃক উপভোগের যোগ্য।

রাজমহিষী

রাজমহিষী বি. নৃপতির প্রধান রানি যিনি রাজসম্মানের অংশভাগিনী পাটরানি।

রাজমান্য

রাজমান্য বি. প্রজাদের কাছ থেকে ভূস্বামীর প্রাপ্য উপঢৌকনাদি।

রাজমুকুট

রাজমুকুট বি. 1 রাজার পদমর্যাদাসূচক শিরোভূষণ; 2 (আল.) সর্বাপেক্ষা গৌরবজনক পদ।

রাজরাজ

রাজরাজ বি. 1 রাজার রাজা, সম্রাট; 2 কুবের।

রাজড়া

রাজড়া বি. বিভিন্ন নৃপতি ও তত্সদৃশ মান্য ব্যক্তি।